নারায়ণগঞ্জ বিএনপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ জেলা বিএনপির পাঁচ নেতাকে গতকাল বৃহস্পতিবার কারণ দর্শাতে বলেছেন আদালত। আগামী সাত দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটিকে বেআইনি, অবৈধ ও গঠনতন্ত্রবহির্ভূত দাবি করে কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে নারায়ণগঞ্জ দ্বিতীয় সহকারী জজ আদালতে আবেদন করেন স্থানীয় বিএনপির দুজন নেতা। শুনানি শেষে বিচারক নাজমুল হক শ্যামল কারণ দর্শানোর ওই নোটিশ দেন।আবেদনকারীরা হলেন বিএনপির নেতা নজরুল ইসলাম মাতবর ও হাজি শহীদউল্লাহ। বিবাদীরা হলেন তৈমুর আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, কাজী মনিরুজ্জামান এবং স্থানীয় নেতা লুৎফর রহমান ও মোহাম্মদ শাহীন খন্দকার।আদালতে আবেদনে উল্লেখ করা হয়, বিএনপির গঠনতন্ত্র মেনে ২০০৯ সালের ২৪ অক্টোবর তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। এর আগে ১৬ অক্টোবর দেলপাড়া উচ্চবিদ্যালয় মাঠ্রে কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে নজরুল ইসলাম মাতবরকে সভাপতি করা হয়। কমিটি গঠনের তিন দিন পর ৫১ সদস্যের কমিটিকে ১৯ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। দুই বছরের জন্য গঠিত ওই কমিটি গত ১ জুলাই ভেঙে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনকে বেআইনি, অবৈধ, অকার্যকর ও নীতিমালাবহির্ভূত উল্লেখ করা হয় আবেদনে।