নারায়ণগঞ্জ মহিলা আ.লীগের সভানেত্রী শিরিন বেগম সাধারণ সম্পাদক শাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগমকে সভানেত্রী ও শাহিদা মোশারফকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদ মাঠে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার ও বিভিন্ন উপজেলার শত শত কাউন্সিলর সম্মেলনে উপস্থিত ছিলেন। জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মরিয়ম আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের কেন্দ্রীয় নেত্রীরা কাউন্সিলরদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করেন।কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন সহসভানেত্রী আলম আরা, খোদেজা খানম, মরিয়ম কল্পনা, মিনুয়ারা বেগম, সেলিনা মাহমুদ, শিল্পী আক্তার, মনিরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান, আলেয়া সাখাওয়াত, রানু খন্দকার, সাংগঠনিক সম্পাদক আছিয়া খানম প্রমুখ।