নারায়ণগঞ্জ শহরের অলিগলিতে প্রকাশ্যে মাদক-বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আনাচে-কানাচে, অলিতে-গলিতে প্রকাশ্যে বিক্রি হয় মাদকদ্রব্য। শহরে মাদকসেবীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কারণ মাদকসেবীরা ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।মাদকসেবীদের উপদ্রব বেড়ে যাওয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রতি মাসের সভায় সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মাদক প্রতিরোধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশের অভিযান চলছে। এর পরও জেলায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।র্যা ব-১১ গত চার মাসে নারায়ণগঞ্জসহ আট জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় পৌনে সাত কোটি টাকা। পরে এই মাদকগুলো ধংস করা হয়। এসব মাদকদ্রব্যের মধ্যে ছিল সাত হাজার ৭৩৯ বোতল ফেনসিডিল, ৪৯৩ কেজি গাঁজা, চার কেজি ৭০০ গ্রাম হেরোইন, ২৫০টি ইয়াবা, ৯৯ বোতল হুইস্কি, ৫৮৯ ক্যান বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য। চলতি বছরের জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।র্যা ব-১১-এর পরিচালক গাজী মো. আহসানুজ্জামান বলেন, মাদক নির্মূলে র্যা ব-১১ দেশের আটটি জেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর।জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে জানান, গত তিন মাসে পুলিশ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই হাজার ৭৩১ বোতল ফেনসিডিল, ২৭০ কেজি গাঁজা, ৪৮০ গ্রাম হেরোইন, ৪৫০ গ্রাম কোকেন, ১৬০ লিটার ৫০০ মি. লিটার চোলাই মদ, ১৯ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৭৭ ক্যান বিয়ার, দুই হাজার ৯১৪টি ইয়াবা ও ৭০০ গ্রাম আফিম উদ্ধার করেছে। মামলা হয়েছে ২৩১টি। গ্রেপ্তার করা হয়েছে ২৮৪ জনকে।বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে চাঁদমারী এলাকা থেকে নতুন কোর্ট পর্যন্ত এলাকায় দিনে-রাতে অবাধে মাদকদ্রব্য বিক্রি হয়। ওই লিংক রোড এখন এলাকাবাসীর কাছে ‘মাদকের হাট’ হিসেবে পরিচিত। সেখানে ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবাসহ অন্যান্য মাদকদব্য বিক্রি হয়।এলাকাবাসী জানিয়েছেন, পুরুষদের পাশাপাশি শিশু ও নারীরা বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে। শহরের সস্তাপুর এলাকার বাসিন্দা আলতাফ হোসেন জানান, প্রকাশ্যে দিনে-রাতে চাঁদমারী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। রিকশা চালকেরা রিকশা দাঁড় করিয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য কিনছেন। এ পথে চলাফেরা করতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।অনুসন্ধানে জানা গেছে, শহরের চাষাড়া রেললাইন বস্তি, চাঁদমারী বস্তি, বালুরমাঠ, গলাচিপা-উকিলপাড়া রেললাইন, জামতলা, হংস হলের পুল, মণ্ডলপাড়া পুল, জিমখানা বস্তি, মাছুয়াপাড়া, আমলাপাড়া, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, দেওভোগ, জল্লারপাড়, পাইকপাড়া, বেপারীপাড়া, ভূঁইয়ার বাগ, জিউসপুকুর পাড়, নন্দিপাড়া, নাগবাড়ী, হাজীগঞ্জ, পাঠানতলী, কোতালেরা বাগ, সস্তাপুর, র্যা লি বাগান, ডনচেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, নারায়ণগঞ্জ রেল স্টেশন, নিতাইগঞ্জ, জিমখানা ও র্যা লি বাগান বস্তি প্রভৃতি এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মাদক ব্যবসায়ী জানান, প্রভাবশালী একজন সাংসদের সমর্থক নিতাইগঞ্জ ও জিমখানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা কেন্দ্র (স্পট) ভাড়া দেন। ওই ব্যক্তি প্রতিটি স্পটের জন্য প্রতিদিন দুই হাজার থেকে ১০ হাজার টাকা আদায় করেন। এ ছাড়া পুলিশকে তাঁরা নিয়মিত মাসোহারা দেন।পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী নারু জানান, শহরের প্রধান সড়কগুলোর বড় বড় ড্রেন পরিষ্কার করার সময় ফেনসিডিলের শত শত খালি বোতল পাওয়া যায়।