নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবৈধ বাসস্ট্যান্ড, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া রেলক্রসিংয়ের সামনে সিিট করপোরেশনের রাস্তা একটি পরিবহন কোম্পানি বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করায় শহরের প্রধান সড়কে ছয় বছর ধরে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে৷ পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে তোলা যাত্রীছাউনি ও টিিকট কাউন্টারের কারণে পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন৷
২০০৯ সালের প্রথম দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী আনন্দ পরিবহন ওই স্থানে যাত্রীছাউনি ও টিিকট কাউন্টার নির্মাণ করে৷
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় বছর ধরে সিটি করপোরেশনের রাস্তা দখল করে ওই পরিবহন কোম্পানির বাস দু-তিন সারিতে পার্কিং করে রাখায় শহরের প্রধান সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে৷ নারায়ণগঞ্জ সরকাির মহিলা কলেজের প্রধান ফটকের সামনের রাস্তা এবং ফুটপাত দখল করে যাত্রীছাউিন ও টিকিট কাউন্টার নির্মাণ করায় ওই কলেজের ছাত্রীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে৷
২০১২ সালে ওই কলেজের তৎকালীন উপাধ্যক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় কলেজছাত্রীদের নিরাপদে হাঁটাচলার সুবিধার্থে আনন্দ পরিবহনের অবৈধ কাউন্টার ও যাত্রীছাউিন উচ্ছেদের দাবি জানান৷ এরপর আনন্দ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেনের ক্যাডাররা ওই কলেজে ঢুকে উপাধ্যক্ষকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়৷ পরে ওই কাগজে ‘ছাত্রীদের সুবিধার্থে এখানে বাস কাউন্টার থাকা খুবই জরুির’-এ কথা লিখে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়৷ এর পর থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ ব্যাপারে কথা বলতে সাহস পান না৷ পরে সিটি করপোরেশন ওই অবৈধ কাউন্টার ও যাত্রীছাউিন উচ্ছেদ করতে গেলে মুক্তার হোসেনের ক্যাডারদের বাধায় করপোরেশনের কর্মীরা ফিরে যেতে বাধ্য হন৷
শুধু এই সড়কই নয়, বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দূরে চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলোর (যেখানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে থাকেন) বিপরীত দিক থেকে সরকাির বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কটির বেশির ভাগ অংশে আনন্দ পরিবহনের বাস পার্কিং করে মেরামতের কাজ করা হয়৷ ফলে এই রাস্তায় রিকশা ছাড়া অন্য কোনো যান চলতে পারে না৷ রাতের বেলা বাসের আড়াল থেকে বেরিয়ে ছিনতাইকারীরা পথচারীদের সর্বস্ব কেড়ে নেয়৷ ছিনতাইয়ের আতঙ্কে এই রাস্তায় লোক চলাচলও ধীরে ধীরে কমে যায়৷
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ফুটপাতে আনন্দ পরিবহনের অবৈধ কাউন্টার এবং সামনের রাস্তাটি ওই পরিবহনের বাস টার্মিনাল হিসেবে ব্যবহৃত হওয়ায় জেলা শহরের প্রধান সড়কে চাষাঢ়ায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে৷ বছরের পর বছর ধরে রাজনৈতিক ক্ষমতার দাপটে এই বাসস্ট্যান্ড বহাল থাকলেও প্রশাসন দেখেও না দেখার ভান করছে৷
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. বশিরউদ্দিন জানান, চাষাঢ়ায় আনন্দ পরিবহনের কাউন্টার, যাত্রীছাউনী এবং পার্কিংয়ের কোনো অনুমোদন নেই৷ যানজট নিয়ন্ত্রণে পুলিশ ওই অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷
এসব ব্যাপারে জানতে চাইলে আনন্দ পরিবহনের ব৵বস্থাপনা পরিচালক মুক্তার হোসেন দাবি করেন, তাঁদের বাস কাউন্টার ও যাত্রীছাউনির অনুমোদন রয়েছে৷ তবে কে অনুমোদন দিয়েছে, তা তিনি জানাননি৷
মুক্তার হোসেন সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত৷ ২০১৩ সালের ১ অক্টোবর আনন্দ পরিবহনের মালিকেরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় মুক্তার হোসেন গত পাঁচ বছরে আনন্দ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের পদ দখল করে ২১ কোটি টাকা চাঁদা নিয়েছেন৷ এই সংবাদ সম্মেলনের পর আনন্দ পরিবহনের মালিকেরা মুক্তার হোসেনকে বাদ দিয়ে নতুন পরিষদ গঠন করে নতুন কার্যালয় চালু করেন৷ কিন্তু গত ৫ জানুয়ািরর নির্বাচনে শামীম ওসমান ও নাসিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার পর মুক্তার হোসেন আনন্দ পরিবহনের কার্যালয় থেকে আসবাব ও কাগজপত্র তাঁর ক্যাডারদের দিয়ে নিজের কার্যালয়ে (খাজা সুপার মার্কেট, চাষাঢ়া) নিয়ে আসেন এবং আবারও ব্যবস্থাপনা পরিচালক বনে যান৷ বর্তমানে নারায়ণগঞ্জের পরিবহন খাতের একক নিয়ন্ত্রণ মুক্তার হোসেনের হাতে৷