নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ
বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞান। বাংলাদেশের তিন কোটি ছেলেমেয়ে বর্তমানে স্কুলে পড়ে। তারা্রপ্রত্যেকে যদি ঠিকমতো পড়াশোনা করে, বিশেষ কর্রেইংরেজি, গণিতে দক্ষতা অর্জন করে, বই পড়ে, তবে তারাই হবে বাংলাদেশের প্রকৃত সম্পদ।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন।শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিসূল্লাহ নূরী।অনুষ্ঠানে দর্শকসারিতে বসা ছিলেন মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমিন হক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকেরা অনুষ্ঠানে যোগ দেন।জাফর ইকবাল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। যত দিন বাংলাদেশ ও বাঙালি জাতি থাকবে, তত দিন বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে থাকবেন। ঠিকমতো লেখাপড়া করে জ্ঞান অর্জন করে, মানুষের মতো মানুষ হয়ে শিশু-কিশোরেরা বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত এই প্রতিযোগিতায় এক লাখ ৩১ হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নিয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে।প্রধান অতিথি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই বাঙালির প্রতি তিনি স্বাধীনতা সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন। আজকে অনেকেই নিজেদের সুবিধা আদায়ও ফায়দা লোটার জন্য বঙ্গবন্ধুর নাম ব্যবহার করেন, যা দুঃখজনক।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, মহান ভাষা সংগ্রামের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত ফেব্রুয়ারি মাসে সিটি করপোরেশনভুক্ত (বিলুপ্ত নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এক লাখ ৩১ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্যে স্কুলভিত্তিক সুন্দর হাতের লেখা ও সাধারণ প্রতিযোগিতার আয়োজন করে। নারায়ণগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিসংখ্যায় এই প্রতিযোগিতার আওতায় আনা হয়েছে। কেননা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই সুযোগসুবিধা থেকে বঞ্চিত। বিভিন্ন কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও এই প্রতিযোগিতার আওতায় আনা হয়েছে।মেয়র আরও বলেন, প্রতিযোগিতার আয়োজনে সিটি করপোরেশনক্রেসর্বাত্মক সহযোগিতা করেছে খেলাঘরের্রসদস্যরা। ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭১ হাজার ৩০০ এবং ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ হাজার ৫০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল নারায়ণগঞ্জ শহরে ৫৮ হাজার ৯০০, এরপর সিদ্ধিরগঞ্জে ৪১ হাজার্র ৭০০, কদমরসুল্রে৩১ হাজার ২০০ ।