নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর শওকত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম ওরফে শকুকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে শহরের ডন চেম্বার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, জামায়াত-শিবিরকে অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে কাউন্সিলর শওকতকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সিটি করপোরেশন সূত্র জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নকশাবহির্ভূত ৫৪টি বহুতল ভবন ভাঙার অভিযান শুরু করে। ভবন ভাঙার দায়িত্বে ছিলেন কাউন্সিলর শওকত। এ কারণে কয়েকটি আবাসন কোম্পানি ও ভবনের মালিক তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।