নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে গেলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সামছুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম আমিন উল্লা নূরীকে নিয়ে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে তিনি হাসপাতালে যান।হাসপাতালটি নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘এক-চতুর্থাংশ শয্যা ফাঁকা!’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।এদিকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। এই হাসপাতালে গড়ে দৈনিক ৫০টি শয্যা ফাঁকা থাকলেও গত বৃহস্পতি, শুক্র ও শনিবার যথাক্রমে ৪৩, ৪০ ও ৩৭টি শয্যা ফাঁকা ছিল।জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশের পর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম সাখাওয়াত হোসেন ওই দিন দুপুর দু্ইটার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন। তিনি চিকিৎসকদের কাছে বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৯০০ রোগী সেবা নিলেও ওয়ার্ডগুলোতে রোগী ভর্তির সংখ্যা কম হওয়ার কারণ জানতে চান। কোনো রোগীর অবস্থা গুরুতর হলে তাকে বাইরের কোনো ক্লিনিকে না পাঠিয়ে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।জেলা প্রশাসক গতকাল প্রথমে তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেনের কক্ষে গিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক পরে হাসপাতালের জরুরি বিভাগ, অস্ত্রোপচার কক্ষ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ কয়েকটি বাথরুম ঘুরে দেখেন।তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন জেলা প্রশাসককে জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে তিনি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন।