নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদকে এলাকায় বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করা এবং এক সন্ত্রাসীর অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় বর্জনের ঘোষণা দিয়েছেন। গত শনিবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম। ওই অনুষ্ঠানে সাংসদ কায়সার যোগ দেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে তাৎক্ষণিক এক বৈঠকে বসে সাংসদকে এলাকায় বর্জনের সিদ্ধান্ত হয়।