নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করার ঘোষণা শামীম ওসমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমান। একই সঙ্গে তিনি ২৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ কাঁচপুর সেতুতে জনসভা করার ‘চ্যালেঞ্জ’ দিয়ে বলেছেন, সেদিন বিএনপি, জামায়াত ও হেফাজতকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। 

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার পাগলায় চিতাশাল বালুর মাঠে ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এই ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমানে আওয়ামী লীগের সাংসদ অভিনেত্রী সারাহ্ বেগম কবরী।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ নগর কমিটির সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ।