নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেবে না আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে দল থেকে প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘এই সিট (আসন) আমরা আগেই তো জাতীয় পার্টিকে দিয়েছিলাম। সুতরাং এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।’