নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ একটি পরিবারের হাতে জিম্মি। এখানে যারাই হত্যা-গুমের বিরুদ্ধে কথা বলছে, তাদের ওপরই নির্যাতনের খড়্গ নেমে আসছে। ওয়ার্ড কাউন্সিলর, আইনজীবীসহ সাত খুনের ঘটনার পটভূমিতে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসান

প্রথম আলো: সিটি করপোরেশন নির্বাচনের সময় আপনি বলেছিলেন, নারায়ণগঞ্জবাসীকে শান্তির শহর উপহার দেবেন। আড়াই বছর পর নারায়ণগঞ্জের অবস্থা কেমন? এটাকে কি শান্তির শহর বলা যায়?সেলিনা হায়াৎ আইভী: না, নারায়ণগঞ্জকে শান্তির শহর বলা যাবে না। অসম্ভব অশান্ত একটি শহরে পরিণত হয়েছে। খেয়াল করে দেখবেন, ২০১১ সালের ৩০ অক্টোবর যখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হয়, তার পর থেকে ২০১২ সালটা মোটামুটি ভালো ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০১৩ সালের ৮ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পর থেকে নারায়ণগঞ্জ অশান্ত হয়ে ওঠে। এর পর থেকে জেলায় শিশু হত্যা বেড়ে যায়। এ পর্যন্ত জেলায় ২০-২২ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি মনে করি, ত্বকী হত্যার বিচার হলে এতগুলো শিশু হত্যার ঘটনা ঘটত না। নারায়ণগঞ্জ অশান্ত হওয়ার পেছনে ত্বকী হত্যা একটি বড় কারণ। আরও অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ মাদক। পুরো নারায়ণগঞ্জে মাদকের ছড়াছড়ি। প্রশাসনের নাকের ডগায় এখানে মাদক ব্যবসা চলছে।গত সপ্তাহে সাতজনকে অপহরণ ও হত্যার যে ঘটনাটি ঘটেছে, সেটি নারায়ণগঞ্জবাসীর জন্য অত্যন্ত মর্মান্তিক। কোর্টে হাজিরা দিতে এসে, আইনের আশ্রয় নিতে এসে কেউ যদি অপহূত হন এবং লাশ হয়ে ফিরে আসেন, এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে।প্রথম আলো: ৫ জানুয়ারি নির্বাচনের পর সারা দেশের পরিস্থিতি মোটামুটি শান্ত। বিরোধী দলের আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি তেমন নেই। সেখানে নারায়ণগঞ্জ হঠাৎ করেই উত্তপ্ত হওয়ার কারণ কী?আইভী: আপনি ঠিকই বলেছেন। সারা দেশ অত্যন্ত শান্ত। কিন্তু নারায়ণগঞ্জে যে দুজন সাংসদ রয়েছেন, তাঁরা কি নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দিচ্ছেন? ৫ জানুয়ারির পর থেকে তাঁরা যে ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, স