নারায়ণগঞ্জে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনীতি বাতিলের দাবিতে ঢাকার মুক্তাঙ্গনে চরমোনাইর পীরের সমর্থকদের মিছিলে পুলিশের হামলা ও কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে গতকাল সোমবার বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীরের সমর্থকেরা।প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে চরমোনাই পীরের কয়েক হাজার সমর্থক কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে জড়ো হতে থাকেন সকাল থেকেই। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।