নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ১৫টি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল বুধবার আগুন লেগে একই ব্যক্তির মালিকানাধীন ১৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাসদাইর এলাকায় আহাম্মদ আলীর বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে বানানো ১৫টি ঘর ছিল। ঘরগুলোয় শ্রমজীবী ব্যক্তিরা ভাড়া থাকতেন। দুপুরে একটি ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন সব কটি ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই ঘরগুলো এবং ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফারুক হোসেন শিকদার জানান, ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।