নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে কার্টনের গুদামসহ পাঁচটি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি রেলওয়ে কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে কার্টনের গুদামসহ পাঁচটি ঘর পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির বলেন, ভোর চারটায় ওই এলাকার একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পার্শ্ববর্তী তিনটি কার্টনের গুদামসহ পাঁচটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।