নারায়ণগঞ্জে অপহরণের দুই দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে অপহরণের দুই দিন পর গতকাল শুক্রবার এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সোহেল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জ নয়াপাড়া এলাকায়।র্যাব-১১-এর কর্মকর্তা মাহবুবুল আলম জানান, র্যাবের একটি দল গতকাল বিকেলে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে অপহূত ব্যবসায়ী এনামুল কবিরকে (৪২) উদ্ধার করে। এ সময় সোহেলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছেন, তিনি একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। এনামুলের বাড়ি নরসিংদীর পশ্চিম ব্রাহ্মণদী এলাকায়।