নারায়ণগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘মায়াদ্বীপ বাঁচাও আন্দোলনে’ যুক্ত কর্মীদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনকারীদের করা মামলা প্রত্যাহার ও গ্রামবাসীর ওপর নির্যাতন বন্ধের দাবিতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সদস্য মোরশেদ আলম, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েস। উপস্থিত ছিলেন মায়াদ্বীপ এলাকার ভুক্তভোগী শতাধিক বাসিন্দা। বক্তারা বলেন, নুনেরটেকের মায়াদ্বীপ এলাকা থেকে একদল সন্ত্রাসী অবৈধভাবে বালু কেটে স্থানীয় জনপদকে হুমকির মুখে ফেলে দিয়েছে।