নারায়ণগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তুষার আহমেঞ্চদ ওরফে মিঠু (৪২) নামের এক ব্যক্তিকে একটি রিভলবার ও ইয়াবা বড়িসহ আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১১-এর মেজর আবু সাঈদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে দাপা ইদ্রাকপুর এলাকার একটি প্রিন্টিং কারখানার স্টোররুম থেকে তুষার আহমেঞ্চদকে আটক করে। তাঁর কাছ থেকে একটি দেশি রিভলবার ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তুষার আহমেঞ্চদের বাড়ি দাপা ইদ্রাকপুর এলাকায়।