নারায়ণগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে অস্ত্রসহ তছলিম হোসেন (৩৪) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় শহরের দেওভোগ মাদ্রাসা এলাকার সড়কে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তছলিম হোসেনের দেহ তল্লাশি করে জ্যাকেটের ভেতর থেকে বিদেশি নাইনএমএম পিস্তলটি উদ্ধার করে। তবে অস্ত্রটিতে ম্যাগাজিন থাকলেও কোনো গুলি ছিল না। তিনি ওই এলাকার ফিরোজ হোসেনের ছেলে। রাতে ওই এলাকায় মারামারি করলে অস্ত্রটি পেয়ে তিনি নিজের কাছে রেখে দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। তছলিম শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সরকারি তোলারাম কলেছের সাবেক জিএস ছিলেন বলে তিনি জানান।