নারায়ণগঞ্জে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত শনিবার রাতে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুর রহিম (২৮) ও সেলিম আহম্মেদ (৩২)। র্যাবের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, শনিবার রাতে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের সদস্যরা সেলিম আহম্মেদ ও আবদুর রহিমকে আটক করেন। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা মিজান পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।