নারায়ণগঞ্জে অস্ত্রসহ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গুলিভর্তি একটি রিভলবারসহ ইউসুফ ওরফে ডাকাত ইউসুফকে (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। মঙ্গলবার রাত দুইটায় ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইউসুফ ২০১০ সালের ১৯ মার্চ ফতুল্লায় খুন হওয়া শ্যুটার সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।গতকাল বুধবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার মেজর মো. আবু সাঈদ খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পূর্ব গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে গুলিভর্তি রিভলবারসহ চিহ্নিত সন্ত্রাসী ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউসুফ হত্যা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, ডাকাতি, ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে ইউসুফকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।