নারায়ণগঞ্জে অ্যাপোলো হাসপাতালের নতুন তথ্যকেন্দ্র চালু
নারায়ণগঞ্জ শহরের ১২৮ বি বি রোডে সুগন্ধা প্যালেসে অ্যাপোলো হাসপাতাল, ঢাকার তথ্যকেন্দ্র খোলা হয়েছে। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আনিসুর রহমান, এইচআর পরিচালক সারথ জয়াসিংহে প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আনিসুর রহমান বলেন, নারায়ণগঞ্জবাসী এখন দ্রুততার সঙ্গে সঠিক তথ্য নিয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সারথ জয়াসিংহে বলেন, এই তথ্যকেন্দ্র থেকে নারায়ণগঞ্জ ও এর আশপাশের বাসিন্দারা অ্যাপোলো হাসপাতাল, ঢাকার সব তথ্য সহজে সংগ্রহ করতে পারবেন।অ্যাপোলো হাসপাতাল, ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার বলেন, এই তথ্যকেন্দ্র চালুর ফলে রোগীরা দ্রুততার সঙ্গে নির্দিষ্ট চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সাত বছর ধরে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে এ ধরনের তথ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।