নারায়ণগঞ্জে আ. লীগ কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় ফতুল্লা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দক্ষিণ সস্তাপুরের বাসিন্দাদের ফাঁসাতে যুবলীগ নামধারী একদল দুর্বৃত্ত ভাঙচুরের এ ঘটনা ঘটায়। পরে তারা প্রচার করতে থাকে, সস্তাপুর এলাকার লোকজন রাতে তল্লা এলাকায় এসে তাণ্ডব চালিয়েছে। উল্লেখ্য, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত সোমবার বিকেলে শতাধিক দুর্বৃত্ত দক্ষিণ সস্তাপুর এলাকায় হামলা চালায়। সস্তাপুরের বাসিন্দাদের দাবি, তাঁদের ফাঁসাতে ওই দুর্বৃত্তরাই এবার ভাঙচুরের নাটক সাজিয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই।