নারায়ণগঞ্জে আ.লীগ ও বিএনপির নেতার বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আওয়ামী লীগ ও বিএনপির নেতার বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা দুই বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে ৯৩ ভরি স্বর্ণালংকার এবং প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দাবি করেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফতুল্লার কাশীপুর এলাকার বাসিন্দা ফতুল্লা থানা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শফিউল্লাহ জানান, রোববার রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রীসহ অন্য সদস্যরা ছিলেন। রাত পৌনে তিনটায় মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আলমারি থেকে পৌনে দুই লাখ টাকা ও ৯০ ভরি স্বর্নালংকার লুট করে।
ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় বিএনপির নেতা হিসেবে পরিচিত মনির হোসেন জানান, রাত দুইটার দিকে ১৪-১৫ জনের ওই দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আলমারি ভেঙে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।