প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধিমালা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত সভা হয়েছে। গতকাল শনিবার শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, বর্তমান সরকার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। কেউ যদি কোনো ধরনের বাধার সৃষ্টি করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ‘পেশিশক্তি দিয়ে কিংবা জোর করে কেউ নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখে থাকলে তা মন থেকে মুছে ফেলুন। অস্ত্রবাজির দিন আর নেই।’