নারায়ণগঞ্জে আদালতে বিবাদীদের ওপর হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বৃহস্পতিবার বিকেলে বিবাদীপক্ষের ওপর বাদীপক্ষের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন পাঁচজন। অভিযোগ রয়েছে, হামলার পর তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডির বাদী নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বাসিন্দা তাজুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলায় (মামলা নম্বর-২৪(৭)১১) তিনিসহ (তাজুল) একই এলাকার খোকন, ইসলাম, আলাউদ্দিন টিটু ও আক্তার সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নেন। তাঁরা সবাই এ মামলার বিবাদী। হাইকোর্টের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার তাঁরা নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ শেষে আদালতের অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে বিবাদীরা বাড়ি ফেরার পথে আদালত চত্বরে তাঁদের ওপর হামলা চালান বাদীপক্ষের নুরুন্নাহারসহ তাঁদের সহযোগীরা। এই হামলায় তাজুল ইসলাম, খোকন, ইসলাম, আলাউদ্দিন টিটু ও আক্তার আহত হন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা বিবাদীদের প্রাণনাশের হুমকি দেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।