নারায়ণগঞ্জে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহূত বিপুল পরিমাণ সরঞ্জাম। রোববার রাতে তাদের গ্রেপ্তার ও সোমবার সকালে সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকার কালা মিয়ার ছেলে জাকির হোসেন (২৪), ঢাকার শ্যামপুর রেললাইন এলাকার মো. মোখলেছের ছেলে জসিমউদ্দিন হীরা (৩০), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আবুল হাসানের ছেলে রাসেল (২৫)।