নারায়ণগঞ্জে আবারও ট্রান্সফরমার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে দুর্বৃত্তরা সেটি খুলে নিয়ে যায়। ট্রান্সফরমারটি চুরি হওয়ার পর থেকেই লামাপাড়া ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় গত শনিবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাতে লামাপাড়া এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ২০০ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায়।গত দুই মাসে নারায়ণগঞ্জে প্রায় ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে।