নারায়ণগঞ্জে আবারও ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে দুর্বৃত্তরা ফতুল্লার ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।এই নিয়ে গত দুই মাসে নারায়ণগঞ্জে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ চুরি হওয়া কোনো ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গত রোববার রাতে দুর্বৃত্তরা ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এই ঘটনায় শ্যামপুর ডিপিডিসির ব্যবস্থাপক (টেকনিক্যাল) এ টি এম ফজলুর রহমান সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।