নারায়ণগঞ্জে আবারও ২০ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে আবারও ২০ জন নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানাতে ছুটি ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।শহরের খানপুরে নারায়ণগঞ্জ্রহাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নাজিম উদ্দিন খান বলেন, ‘মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি নিটওয়্যার ও মিডল্যান্ড নিটওয়্যারে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। গতকাল কাজ শুরুর পর লিবার্টি নিটওয়্যারের কয়েকজন শ্রমিক আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। মিডল্যান্ড নিটওয়্যারের শ্রমিকেরাও একই উপসর্গে আক্রান্ত হন। অসুস্থ ২০ জন শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি মানসিক বলে মনে হচ্ছে। আমাদের ধারণা, তাঁরা হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন।’ মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) কামরুজ্জামান কায়সার জানান, কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী বলেন, শ্রমিকেরা জানান গত রোববার লিবার্টি নিটওয়্যারের এক শ্রমিক মারা গেলে পরদিন অন্য শ্রমিকেরা মানসিক কারণে অসুস্থ হয়ে পড়েন। এটা রোগ নয়। বিজ্ঞানের ভাষায় এটা ‘মাস সাইকোজেনিক ইলনেস’ (গণমনস্তাত্ত্বিক অসুস্থতা)। আতঙ্কিত হওয়ার কিছু নেই।