নারায়ণগঞ্জে আরও ৫৪ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯। জেলায় এ পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ২ চিকিৎসকসহ ১১০ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আইসোলেশনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯১০ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের, সদর উপজেলায় ২২, আড়াইহাজারে ৪, রূপগঞ্জে ৮, বন্দরে ৩ এবং সোনারগাঁও উপজেলায় ১৩ জনের।