নারায়ণগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল দলের সমর্থকগোষ্ঠী গতকাল বুধবার বিশাল শোভাযাত্রা করেছে। শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া গোলচত্বর ঘুরে আবার মণ্ডলপাড়ায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, বিশাল পতাকা, বাদ্যযন্ত্র, ব্যান্ড পার্টি ও মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা যোগ দেয়। মেয়েরা আর্জেন্টিনা দলের জার্সি ও গেঞ্জি পরে প্রমীলা ফুটবল দলের সাজে অংশ নেয়। র‌্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেয়।নারায়ণগঞ্জ আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর আহ্বায়ক দিলীপ সাহার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার আলফাজ, জাতীয় দলের বর্তমান গোলরক্ষক শাকিল, ফুটবলার দুলাল সাহা, আবদুল্লাহ পারভেজ, সমর্থকগোষ্ঠীর প্রধান সমন্বয়ক স্বপন দাস, মিন্টু সাহা, সুমন সাহা প্রমুখ।