নারায়ণগঞ্জে আলোকচিত্র প্রদর্শনী শুরু
নারায়ণগঞ্জে ফটোগ্রাফিক সোসাইটির ২০ বছর পূর্তি উপলক্ষে সাত দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের দিগুবাবুর বাজার এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ হাইস্কুলে প্রদর্শনীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব তাপস কুমার সাহা, আশিক মুর্শেদ বাবু প্রমুখ।্রনারায়ণগঞ্জ্রহাইস্কুলে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসব চলাকালে স্কুলভিত্তিক শিক্ষার্থীদের ফটোগ্রাফি ওয়ার্কশপ, আউটিং, চিত্রকলা ও আলোকচিত্রের আন্তসম্পর্কে আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে।প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।