প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারটেক বাংলাদেশের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ও এমবি নিট ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ হাতেম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএর পরিচালক ও আইটিইটির প্রেসিডেন্ট এম এস জামান (সিআইপি) এবং সিএ সোর্সিংয়ের প্রোডাক্ট ম্যানেজার নিহাল মুড্লী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারটেক বাংলাদেশের পরিচালক ড. কার্তিক এন ডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।