নারায়ণগঞ্জে ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে ৭২৪টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া হেরোইন উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় বাবু মিয়া (৫০) ও হাসান মাহমুদ (৩৫) নামের দুজনকে আটক করে র্যাব। পরে গতকাল দুপুরে সদর মডেল থানায় তাঁদের হস্তান্তর করে র্যাব। র্যাব-১১ নারায়ণগঞ্জ শহর ক্যাম্প অফিসের এএসপি শাহ শিবলী সাদিক বলেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছিলেন বাবু মিয়া ও হাসান মাহমুদ। শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।