নারায়ণগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শহরের পশ্চিম দেওভোগ লিচুবাগান এলাকা থেকে ৬০টি ইয়াবা বড়িসহ কাজী সাইফুদ্দিন (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল মঙ্গলবার শহরের পশ্চিম দেওভোগ লিচুবাগান এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা ব্যবসায়ী কাজী সাইফুদ্দিনের কাছ থেকে ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সাইফুদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে মামলা হয়েছে।