নারায়ণগঞ্জে এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার ইস্ট টাউন এলাকার একটি বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে বলে জানিয়েছে পুলিশ।বাড়ির মালিক কাজী মহিউদ্দিন টেলিফোনে বলেন, রাত পৌনে একটার দিকে ১৫-২০ জন ডাকাত তাঁর একতলা বাড়ির চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ২৪ হাজার টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা দামের একটি হীরার চেইন এবং অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাতেরা পরে তাঁর বাড়ির ভাড়াটিয়া আবদুল করিমের বাসা থেকে নগদ চার হাজার টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। লুট করা মালামালের দাম প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।