নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া নিশং এলাকায় সত্ভাইয়েরা এক ব্যক্তিকে এলোপাতাড়ি ঘুষি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল (৬০)।স্থানীয় সূত্র জানায়, কলাগাছিয়া নিশং এলাকার মোজাম্মেলের সঙ্গে সত্ভাই নুরুল হক ও নুরুজ্জামানের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার রাত নয়টার দিকে এ নিয়ে এলাকায় সালিস বৈঠক বসে। সালিসে কথাকাটাকাটির একপর্যায়ে নুরুল হক ও নুরুজ্জামান এলোপাতাড়ি ঘুষি মেরে মোজাম্মেলকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গতকাল সোমবার বিকেলে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।