নারায়ণগঞ্জে কলেজ ছাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ উপবৃত্তির দাবিতে নারায়ণগঞ্জ কলেজের ছাত্রীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ করেছে। তারা আগের মতো সব ছাত্রীর বেতন মওকুফ করার দাবি জানিয়েছে।উপবৃত্তি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ নারায়ণগঞ্জ কলেজের ছাত্রীরা দুপুরে মিছিল করতে করতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে যায়। সেখানে তারা ওই কলেজের ছাত্রীদেরও তাদের দাবির পক্ষে মিছিলে নামানোর চেষ্টা করে।বিক্ষুব্ধ ছাত্রীরা জানিয়েছে, আগে সব ছাত্রীই উপবৃত্তি পেয়ে কলেজে বিনা বেতনে পড়াশোনা করত। কিন্তু সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, সরকারি সিদ্ধান্ত ছাত্রীদের মাত্র ৪০ শতাংশ উপবৃত্তি পাবে। বাকিরা পাবে না। নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা জানান, ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও অভিভাবকদের আয়, অবিবাহিত কি না, এ রকম কিছু শর্তের ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার নিয়ম করা হয়েছে।