নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিজ বাড়িতে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার উপজেলার কবিলের মোড় এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মা ফালানী বেগমকে উদ্ধার করা হয়।নিহত ওই ছাত্রীর নাম হাবিবা আক্তার (১৯)। তিনি বন্দর উপজেলার কদমরসুল ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবা নাসিরউদ্দিন নাসু সিঙ্গাপুরপ্রবাসী। মা ও মেয়ে ওই বাড়িতে থাকতেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান হোসেন জানান, সাড়াশব্দ না পেয়ে সোমবার বিকেলে প্রতিবেশীরা দরজা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপর হাবিবার লাশ দেখতে পান। তাঁর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই সময়ে ঘর থেকে হাবিবার মা ফালানী বেগমকে (৪২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হত্যার উদ্দেশ্যেই রাতের যেকোনো সময় এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।