নারায়ণগঞ্জে কাগজ কারখানাকে ৩৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পেপার বোর্ড নামের একটি কাগজ কারখানাকে শীতলক্ষ্যা নদীদূষণের দায়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিপদপ্তর জানায়, পরিবেশ ছাড়পত্র ছাড়াই কারখানাটি চলছিল। প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছর কারাখানার দূষিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে পড়ছে। এতে ভয়াবহ নদীদূষণ হচ্ছে। ৯ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল আকসিঞ্চক অভিযান চালিয়ে দূষণের ঘটনা জানতে পারে। অভিযানের সময় কর্মকর্তা-কর্মচারীরা কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে পালিয়ে যান। গতকাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক পরিবেশদূষণের ঘটনা স্বীকার করেন এবং ক্ষমাপ্রার্থনা করেন। পরে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র গ্রহণ এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী জানান, তাঁদের অনুসন্ধানে ওই কারখানা থেকে এযাবৎ প্রায় ২১ কোটি লিটার অপরিশোধিত ও বিষাক্ত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নির্গমনের প্রমাণ পাওয়া গেছে। এ বর্জ্য নদীর জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।