নারায়ণগঞ্জে কারাগারে আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে গত বুধবার মো. ফিরোজ (২৮) নামের এক আসামির মৃত্যু হয়েছে। কারাগার সূত্র জানায়, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বিচারাধীন মাদক মামলার আসামি ফিরোজ তাঁর ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে ওয়ার্ড থেকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহরের মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ফিরোজের মৃত্যু হয়। জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত কারাধ্যক্ষ তরিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, কী কারণে ফিরোজের মৃত্যু হয়েছে।