নারায়ণগঞ্জে কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-বিএনপির আহ্বায়ক আলী হোসেন প্রধান নারায়ণগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুর রহমান জানান, আলী হোসেন আজ শনিবার ভোর চারটায় শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যাও​য়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানান, আলী হোসেন প্রধান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ছিলেন।

জেলার মো. আসাদুর রহমান জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ৩ নভেম্বর থেকে আলী হোসেন কারাগারে বন্দী। বন্দী অবস্থায় তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।