প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে নারায়ণগঞ্জে আগামীকাল ৫ ফেব্রুয়ারি শনিবার জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই মহাসমাবেশের ওপর স্থগিতাদেশ চেয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দেওয়ায় আর কোনো বাধা নেই বলে দাবি করেছেন বিএনপির নেতারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানান, ৫ ফেব্রুয়ারি শহরের নিতাইগঞ্জে যুবদলের ঢাকা বিভাগীয় সমাবেশের ওপর স্থগিতাদেশ চেয়ে বুধবার জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র মিজানুর রহমান।