নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ফতুল্লার পাগলা দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, শনিবার গভীর রাতে শ্যামপুরে একটি জুতার কারখানার নারী শ্রমিক কাজ শেষে বাসযোগে পাগলা দৌলতপুর এলাকায় এসে নামে। সেখান থেকে বাড়ি ফেরার পথে তিন বখাটে তার পথ রোধ করে দাঁড়ায়। পরে দুই যুবকের সহায়তায় একজন তাকে ধর্ষণ করে।ধর্ষণের শিকার কিশোরীর ভগ্নিপতি লিখিত অভিযোগ করেছেন।