নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এইচএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় দক্ষিণ সস্তাপুর মহল্লা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলার শতাধিক কৃতী শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার।কমিটির সভাপতি আবু তাহের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুনসুর আহম্মেদ, ইসহাক মিয়া, মতিউর রহমান, সিদ্দিক মিয়া, আলতাফ হোসেন, মোহাম্মদ আলী, নাসিমুল হক, মাহমুদুল হক শাহীন, দেলোয়ার হোসেন প্রমুখ।