নারায়ণগঞ্জে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন কলোনির বাসিন্দাদের গত ১২ মে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন এবং রেলওয়ের অব্যবহূত জমি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘরের ছোট ছোট শিশুরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয় এবং প্রতিবাদ সমাবেশ করে। জেলা খেলাঘরের বিভিন্ন শাখার লোকজন ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রতিবাদ সমাবেশ অংশ নেয়। খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য রথীন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সম্পাদক জহিরুল ইসলাম, কলোনি থেকে উচ্ছেদকৃত ও রেলওয়ে ভূমি রক্ষায় সচেতন নারায়ণগঞ্জবাসীর আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা, সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।