নারায়ণগঞ্জে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা আজ শনিবার শিশু অবস্থান ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন কলোনির বাসিন্দাদের উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং রেলওয়ের অব্যবহূত জমি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবিতে তারা এ সমাবেশের আয়োজন করেছে।