নারায়ণগঞ্জে খেলোয়াড় খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল আহমেঞ্চদ (১৮) নামের এক ফুটবল খেলোয়াড় খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার ইসদাইরে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ইসদাইরের ভ্যানগাড়ি চালক আনোয়ার মিয়ার ছেলে। তিনি শুকতারা যুব সংসদের হয়ে ফুটবল খেলতেন এবং স্থানীয় সুরেশ্বর হোসিয়ারি কারখানায় কাজ করতেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যার কারণ জানা যায়নি।