নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি গতকাল শুক্রবার ১৫ দফা দাবিতে সমাবেশ করেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হয়।এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য তরিকুল সুজন। বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সদস্যআবদুস সালাম, প্রতিবেশ আন্দোলনের সমন্বয়ক আবুল হাসান প্রমুখ।বক্তারা গ্যাস, বিদ্যুৎ-সংকট নিরসনের দাবি করেন এবং গুম, হত্যাসহ রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্বৃত্তায়নের কঠোর সমালোচনা করেন।এ ছাড়া তাঁরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় স্থাপনা উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।