নারায়ণগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে মো. শাহীন (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে তিনি মারা যান। শাহীন শহরের গলাচিপা মসজিদসংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি শহরের জামতলা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি ছিলেন। তাঁর স্ত্রী শারমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে শহরের চাঁদমারী এলাকার আলমগীর ও শামীম তাঁর স্বামী শাহীনের কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেন। গতকাল শুক্রবার দুপুরে তারা শাহীনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নেন। তাদের কথা অনুযায়ী শাহীন টাকা আনতে গেলে আলমগীর তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে যাওয়ায় শাহীনের মৃত্যু হয়েছে।